নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছুফি উল্লাহ। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
এ সময় বিদায়ী ও নবাগত পুলিশ সুপারের মধ্যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
দায়িত্ব পালনকালে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশের উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।অন্যদিকে, নবাগত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহর নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।