ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে আরসিসি রাস্তা নির্মাণ কাজ করা হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাশ্রমে আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। উপজেলার পাঁচুপুর গ্রামের যুবকরা তাদের গোরস্থানের রাস্তাটি স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন। এতে তারা ওই এলাকয় ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
জানা যায়, উপজেলার পাঁচুপুর উজান পাড়ায় ওই গ্রামের একটি বৃহত গোরস্থান রয়েছে। ওই গোরস্থানে যাবার রাস্তাটি পাকা না হওয়ায় লাশ বহনে চরম দুর্ভোগ পোহাতে হতো স্বজনদের।

সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাদা হয়ে যেত। এতে করে ওই কাদার মধ্যদিয়ে লাশ বহন করা খুবই কষ্টকর হয়ে যেত। আব্দুল গফুরের বাড়ি হতে গোরস্থান পর্যন্ত মাত্র ২০০ ফুট রাস্তা আরসিসি ঢালাই দ্বারা উন্নিত করণের জন্য স্থানীয় জন প্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরলেও কেউ কাজটি করে দেননি। তাই বাধ্য হয়ে নিজেদের দুর্ভোগ লাঘবে নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তাটি নির্মাণ করলেন।

ওই গ্রামের জয়নাল আবেদীন বলেন,আমরা দীর্ঘদিন থেকে ইউপি চেয়ারম্যানসহ জন প্রতিনিধিদের নিকট এ রাস্তাটি নির্মাণের আবেদন করে আসছি। সকলেই আশ্বস দিয়েছেন, কেউ বাস্তবায়ন করেননি। আসন্ন বর্ষা মৌসুমে লাশ পরিবহনে আমাদের চরম দুর্ভোগ হবে। এ দুর্ভোগ লাঘবে আমরা নিজেরাই স্বেচ্ছাশ্রমে আরসিসি ঢালাই দিয়ে রাস্তাটি নির্মাণ করলাম।

প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে এ রাস্তা নির্মাণে আমাদের সহযোগী ছিলেন সুজন, সোহাগ, শরিফ, চাঁন ও লতিফসহ অনেকেই।সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন, তারা যে কাজটি করেছেন এটি অত্যন্ত মহৎ একটি কাজ। সরকারী বরাদ্দ চাহিদার তুলনায় কম থাকায় এ রাস্তাটি সরকারীভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। তারা স্বেচ্ছাশ্রমে যে কাজটি করেছেন আমিও ব্যক্তিগতভাবে সেখানে কিছু অর্থ দিয়ে অংশ গ্রহন
করেছি।

লেখক