ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোটারঃ

জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১০ বছর পদার্পন উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় কচি- কাঁচার মিলনায়তনে আজ রোজ রবিবার বিকাল চার ঘটিকার সময় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: শফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আকাশ শিকদার এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন : মো: মোখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ( ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য।

পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সহকারী সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন :দৈনিক দিন প্রতিদিন পত্রিকার চীফ রিপোর্টার মিজানুর রহমান হাওলাদার। বক্তব্য রাখেন নিক্সন, বক্তব্য রাখেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সিনিয়র রিপোর্টার মো: ইব্রাহীম খন্দকার, বক্তব্য রাখেন মোঃ আইয়ুব আলী হাওলাদার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: মুক্তাদির হোসেন, ঢাকার ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি,জাকারিয়া আল মামুন, দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মো: সারোয়ার হোসেন প্রমূখ।
সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়, পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

লেখক