সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার তিন কেজি গাঁজাসহ রুমি বেগম ও শাহনাজ বেগমকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর কোল্ড স্টোরেজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
থানা পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে গোপন সংবাদে ভিওিতে থানা পুলিশের একটি দল উপজেলার বকচর কোল্ড স্টোরেজ সামনের ঢাকা-রংপুর মহাসড়ক থেকে রুমি বেগম ও শাহনাজ বেগমকে ৩ কেঁজি গাঁজাসহ আটক করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গোবিন্দগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।