ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙ্গামাটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার ( ৮আগস্ট) জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মহিলা অধিদপ্তর কতৃক আয়োজিত দুস্ত মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ পিপিএম (বার)।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রাঙ্গামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসমাবিন জামিন। রাঙ্গামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, ও তালিকাভুক্ত সংগীত শিল্পী সংবাদ পাঠিকা বাংলাদেশ বেতার রাঙ্গামাটি নাসরিন ইসলাম (মনি)। সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।

লেখক