ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নালায় পড়ে নিহত নিপা পালিতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের সহযোগীতায় বৃষ্টির পানিতে নালায় পড়ে মৃত্যু বরণ করা নিপা পালিতের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম উত্তর ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতা মোহন দে, চট্টগ্রাম মহানগর শাখার অন্যতম নেতা বাপ্পি দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট – চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট- চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি উজ্জ্বল দত্ত, উত্তর জেলার সদস্য পলাশ, মহানগর শাখার সদস্য প্রান্ত বসাক, রিপন শর্মা সহ নেতৃবৃন্দ।

লেখক