ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মিরসরাইয়ে এক রাতে ৬ গরু চুরি

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে এক রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিজ্ঞাপন চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে দাবি করছেন গরু মালিক। জানা গেছে, আকরাম আলী ভূঁইয়া বাড়ির ইমাম উদ্দিনের ৩টি ও নিজাম উদ্দিন ভূঁইয়া বাড়ির আবুল কালামের ৩টি নিয়ে যায় চোরের দল। ক্ষতিগ্রস্থ গরুর মালিম ইমাম উদ্দিন বলেন, রাতে গোয়াল ঘরে গিয়ে গরুগুলোকে খাবার দিয়ে এসে পরিবারের সবাই মিলে ঘুমিয়ে যায়। শুক্রবার সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি গরু নেই। ৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। বিষয়টি স্থানীয় মেম্বার এবং থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ৩টি গরুর বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হবে।
তিনি আরও বলেন, সকালে শুনেছি ১টি পিকআপ ভ্যান নিয়ে বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিল চোরের দল। একই সময় আমার পাশ্ববর্তী আবুল কালামেরও ৩টি গরু নিয়ে গেছে চোরের দল। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিঠালানায় গরু চুরির বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

লেখক