রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন হয়েছে।
১৫ ই আগষ্ট মঙ্গলবার সকাল আটটায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত করণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা, রাজবাড়ী জেলা শাখা সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শেখ রাজন, বরুণ কুমার দে, পৌর সভাপতি মোহাম্মদ আলী খোকন, তিসান প্রমূখ।
আলোচনা সভা শেষে ১৫ ই আগস্ট সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।