তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুলঃ
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
(১৫ই আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে, আজ ১৫ই আগষ্ট (মঙ্গলবার) বেলা ১১-৩০ মিনিটে তানোর উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পমাল্য অর্পন, র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত
১৫ই আগষ্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫২’ তানোর- গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ সদস্য, সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
তানোর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সিফাত, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, মাইনুল ইসলাম স্বপন। তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাষক আবুল কালাম আজাদ সরকার (প্রদীপ সরকার) তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুবাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদান, তানোর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আবুল বাসার সুজনসহ, তানোর উপজেলা প্রশাসেনর সকল কর্মকর্তা কর্মচারীগন ও উপজেল, ইউনিয়ন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে হাজার বছর এর শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।