ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট মঙ্গলবার সকালে সাদুল্লাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোক র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মুক্তিযোদ্ধা অফিসে এক আলোচনা সভায় মিলিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম প্রমূখ।

এছাড়াও মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন ও কর্ম নিয়ে স্মৃতি চারন করেন বক্তারা। সেই সাথে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

লেখক