ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩ বসতঘর

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে তিন বসতঘর। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও বেশ কিছু মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা গেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে পোপাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিনা গাজীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুনে আবদুস শুক্কুর, আনোয়ারা বেগম ও শওকত আলীর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হযেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ জনের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেখক