ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ধাপেরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার সাদুুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ করা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
দুপুরে ধাপেরহাট নায়েবীয়া জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এরপর দলীয় কার্য্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোক দিবসের আলোচনা সভায় ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মন্ডল হিরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা -৩ ( পলাশবাড়ী – সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যা ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাদুুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্যাহেল কবির ফারুক, বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক জি এস পলাশবাড়ী সরকারি কলেজ, ধাপেরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আ ন ম আশিকুজ্জামান রিমেল, ছাত্রলীগের সভাপতি আসানুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক হাফিজার রহমান। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক লাবলু মাস্টার, গীতা পাঠ করেন সাংগঠনিক সম্পাদক বিপ্লব কর্মকার।
এসময় উপস্হিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ আলম, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম, সহ-সভাপতি আফতাবুজ্জামান রোমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক শ্রী গনেশ সাহা, কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, মৎস্যজীবি লীগের সভাপতি শরিফুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক ফারুকুল প্রামাণিক, শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল সাহা, সাধারন সম্পাদক শাহজাহান প্রামাণিক, তাঁতী লীগের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম মিয়া সহ স্হানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থক বৃন্দ।

লেখক