ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নাগেশ্বরীতে ১৮০ পিস ইয়াবাসহ ০২ জন আটক

বিপুল রায় -নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় থানা পুলিশের একটি চৌকস টিম আজ ১৬ আগস্ট ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক ০২.৪৫ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভাধীন হিরার খামার এলাকা থেকে নাগেশ্বরী হিরার খামার ২নং ওয়ার্ড এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আব্দুল করিম (৫০) এবং ভূরুঙ্গামারী জয়মনিরহাট সিংঝাড় এলাকার নাজমুল ইসলাম (২২) দ্বয়কে ১৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

লেখক