ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাজিজা খাতুন (৩০) নামে এক গৃহবধূ তার স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হেমন্তবাড়ি গ্রামের হাসান আলী পারিবারিক কলহের জের ধরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।

এই ঘটনার পর রাত ১০ টার দিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে। জানা যায় হাসান আলী কামারখন্দ থানার একটি হত্যা মামলার আসামি। দীর্ঘদিন যাবৎ সে পালিয়ে বেড়াচ্ছে।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠিয়ে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত হাসান আলী পলাতক আছে, পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

লেখক