ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

পার্বতীপুরে রোপা ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে রোপা ক্ষেত থেকে চাঁদ চন্দ্র রায় (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চাঁদ চন্দ্র রায় উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত যতীন্দ্র নাথ রায়ের ছেলে।

জানা যায়, বৃদ্ধ চাঁদ চন্দ্র রায় গতকাল শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে পাশেই গীতাপাঠ অনুষ্ঠান শুনতে যায়। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। আজ শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাবড়া ইউনিয়নের চৌপথী বাজারে রাস্তার পাশের রোপাক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
তবে লাশের ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল বাশার জানান, মৃত ব্যক্তি পাগল ও মৃগীরোগী ছিল। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

লেখক