ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ের বারইয়ারহাটে তিন সন্তানের জনকের চিরকুট লিখে আত্মহত্যা

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মীরসরাই সার্কেলের বারইয়ারহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের মাহি ভবনের বাড়ী নং ০০৪১-০১ এর নীচতলার এক কক্ষ হতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার চর কৃষ্ণপুর গ্রামের মো.আমিন ইমরান বিশ্বাস (৫৫) নামের এক ব্যবসায়ীর বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল। এবিষয়ে বাড়ীর মালিক মো.রেজাউল করিম জানান, ৫বছর আগে থেকে ৪হাজার টাকা ভাড়ায় সে বসবাস করে। ২২ আগস্ট (মঙ্গলবার) সকালে তাঁর পরিবারের লোক মুঠোফোনে জানায় বিগত কয়েকদিন ভাড়াটিয়ার কোন খবর পাওয়া যাচ্ছে না। এ খবর পেয়ে সে ভাড়াটিয়ার রুমের সামনে গিয়ে অনেক ডাকাডাকিও করলে ভেতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯ জানানোর পর জোরারগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর ও নাফিজ সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভিতরে বৈদ্যুতিক পাখার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা যায়, মরদেহের বাম হাতে ব্যান্ডেজ ও একটি চিরকুট ‘আমার মা ফাতেমা,ও জুনাইদ আমার কলিজা, আল্লাহ দয়া কর ওদের আমানত তোমার হাতে’ এমনটা লেখা ছিল মরদেহের গায়ে প্লাস্টিকের টেপ মোড়ানোর উপর। পরে সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশের জামাকাপড় ও রাবারের তৈরী দড়ি জব্দ করে লাশ এবং বাড়ীর মালিককে জিজ্ঞাবাবাদের জন্য থানায় নিয়ে আসার পর মরদেহের পরিবারের লোকদের খবর দেয়।

লেখক