রাজবাড়ী জেলা ঃ
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধায় সাহিত্যে বঙ্গবন্ধু শীর্ষক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ শে আগস্ট রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিভাগ ও প্রচার ও প্রকাশনা বিভাগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বঙ্গবন্ধুর গান,আবৃত্তি, প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। এ সময় বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসিম কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, সাবেক সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান, শ্রমিক লীগের সভাপতি রাকিবুল ইসলাম পিন্টু, যুবলীগের সভাপতি শওকত হাসান প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক।