ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে দুই ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেফতার করেছে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ পৌরসভার রেলওয় কলোনী মহল্লার পূর্ণ চন্দ্র দাসের ছেলে কৃষ্ণ কুমার দাস (৩০) ও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের আমতলা বাজারের রহমত আলীর ছেলে শাহিন রেজা (২৬)। রবিবার (২৭ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে, শনিবার (২৬ আগস্ট) বিকালে শহরের মিরপুর বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা বাজির অভিযোগে সদর থানায় মামলা দায়ের হয়।
সদর থানার ভারপ্রাপ্ত সিরাজুল ইসলাম জানান, মিরপুর বাস টার্মিনাল এলাকায় ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট ও কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় স্থানীয়রা দু’জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় শনিবার রাতে মিরপুর পশ্চিমপাড়ার এক চা-দোকানি বাদী হয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তাদের দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, এমন ঘটনা প্রায় হচ্ছে। একারণে সবাইকে সচেতন থাকতে হবে।

 

লেখক