রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ মূলক জনসচেতনতা র্যালী ও পথসভা করেছে মুসল্লী ফাউন্ডেশন।
সোমবার দুপুরে রাজবাড়ীর আজাদী ময়দান চত্ত্বরে থেকে বর্ণাঢ্য জনসচেতনতা র্যালী বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় বক্তব্য রাখেন মুসল্লী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও মুলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আ: মান্নান মুসল্লী, প্রধান উপদেষ্টা মো: আব্দুল শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান রিপন, কার্য নির্বাহী কমিটির সভাপতি বাসু দেব নন্দী, দপ্তর সম্পাদক মো: জাফর শেখ, ক্রীড়া সম্পাদক মো: জাকির সহ প্রমুখ।