মোঃ তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:
নওগাঁর বদলগাছি উপজেলার ৫ নং কোলা ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা যায়। চেয়ারম্যান হবার আগে থেকেই তিনি বিভিন্ন সামাজিকভাবে গরিব মানুষের পাশে থেকে অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। বর্তমানে তিনি চেয়ারম্যান হবার পর থেকে ভালো ভালো কাজ করে চলেছেন। তার ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। সরকারি যত কাজ এসেছে তার বেশি ভাগই সুষ্ঠু ভাবে করেছেন।বয়স্ক ভাতা ও বিভিন্ন ভাতাভোগীর সুষ্ঠু ভাবে কাজ বন্টন করে দিয়ে চলেছেন বলে জানা যায়।তিনি এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও ভালো মানের মানুষ। তার সঙ্গে কথা হলে তিনি বলেন,আমি যতদিন আছি আপনাদের পাশে থেকে ভালো কাজ করে যেতে চাই। আমার এলাকায় কোন মাদক সন্ত্রাসীদের স্থান হবে না। তিনি আরো বলেন আমার ৫ নং কোলা ইউনিয়ন পরিষদকে মাদক সন্ত্রাস ও বাল্য বিবাহ মুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ।