ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। আরও বক্তব্য দেন, সোনালী ব্যাংক পার্বতীপুর শাখার ম্যানেজার মোসাদ্দেক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু প্রমুখ। অনুষ্ঠানে দশ ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

লেখক