ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কায়েস আহবায়ক, উজ্জ্বল সিনিয়র যুগ্ম আহবায়ক, রঞ্জু সদস্য সচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এক বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ জেলা শাখার তিন সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। আংশিক আহবায়ক কমিটিতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস কে আহবায়ক, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, শহর ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব উজ্জ্বল কে সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মিলন হক রঞ্জু কে সদস্য সচিব মনোনীত করা হয়।

নবগঠিত আহবায়ক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

লেখক