ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ আনিছুর রহমান (আনিছ) ,সাধারন সম্পাদক, হাজি রেজাউল করিম নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহন করে।
বেলা ১১ ঘটিকার সময় মলশাপাড়া কবরস্থান থেকে শুরু করে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে শেষ হয়। পরে মুল মিছিলে অংশগ্রহন করে। এ-সময় ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ আনিছুর রহমান (আনিছ) ,সাধারন সম্পাদক, হাজি রেজাউল করিম,যুগ্ন সাধারন সম্পাদক, মোঃ রেজাউল ইসলাম, সহ সভাপতি, আবুল কাশেম, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক,মোঃ পারভেজ আহমেদ,সদর থানা কৃষক দল এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কালিয়া হরিপুর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য ওয়াসিম সেখ, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মোঃ সাব্বির আলম সবুজ, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্র দলেরে সভাপতি, মোঃ ইমরান আহমেদ, ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্র দলেরে সাধারন সম্পাদক, মোঃ ইয়াদ আহমেদ নিলভ সহ ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপি ও তার অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।