ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় নৌকা ডুবি নিখোঁজ ১

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় পদ্মা নদীতে প্রবল স্রোতের কারনে নৌকা ডুবির ঘটনা ঘটেছে।
৪ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কৃষকদের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে এক কৃষক নিখোঁজ রয়েছে।
নিখোঁজ কৃষকের নাম আবদুল কুদ্দুস মন্ডল (৫৭)। কুদ্দুসের বাড়ি পাংশার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে।
হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান বলেন, আবদুল কুদ্দুসসহ ১১জন সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীর ওপারে খেতে কাজ করতে যাচ্ছিলেন। কিন্তু নদীতে টেউয়ের কারণে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে চলে আসে। কিন্তু আবদুল কুদ্দুস নদীর তীরে আসতে পারেন নাই। খবর পেয়ে পাংশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পৌচেছে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান উদ্ধার তৎপরতা তদারক করছেন। সাঁতরে তীরে আসা ব্যক্তিরা সুস্থ আছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ইতিমধ্যে ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ফরিদপুরের ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে

লেখক