ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শিবগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ ৪ কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়।আটকৃতরা হলেন-বগুড়ার গাবতলী উপজেলার বেঘেরঘোণ গ্রামের মৃত:দেলোয়ার হোসেন এর ছেলে বাবু মিয়া(২৩),কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা কুড়ারপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৩৮) একই গ্রামের হাফিজুর রহমান এর ছেলে নাজমুল ইসলাম নাঈম (১৯) এবং একই এলাকার ধনঞ্জয় গ্রামের আব্দুল মালেক এর ছেলে মজনু মিয়া (৩৮)।পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা গেট এলাকায় পাকা রাস্তায় চেক পোস্ট পরিচালনা করে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিমি পরিবহনে তল্লাশী করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ মাদক কারবারি পালানোর চেষ্টা করলে অবশেষে পুলিশ তাদের আটক করে,তাদের রক্ষিত ট্রাভেলব্যাগ ও গাড়ীর মালামাল রাখার বক্সে থাকা একটি চটের বস্তায় বিশেষ কায়দায় রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বলেন,২৫ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক