ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে হরিজন সম্প্রদায়কে রেলওয়ের জমি থেকে উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
 ৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা ঘন্টা ব্যাপি এই মানববন্ধনের আয়োজন করে ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাসুদেব মন্ডল । এতে কক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার,জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. সফিকুল হোসেন, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল, সহ সভাপতি লুৎফর রহমান লাবু, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অমৃত কুমার রায়, জেলা হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি রবি লাল, ফরিদপুর হরিজন সমাজ প্রধান শ্যামল কুমার দাস, হরিজন ঐক্য পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ভক্ত প্রমুখ। মানববন্ধনে নারী, শিশুসহ  প্রায়  তিন শতাধিক হরিজন সম্প্রদায়ের বাসিন্দা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ব্রিটিশ আমল থেকে পরিছন্ন কর্মীরা রেলওয়ের বিবেকানন্দ পল্লীতে বসবাস করে আসছে । রেলওয়ের উন্নয়ন কাজ হোক সেটা আমরাও চাই । তবে কোন মানুষকে গৃহহীন করে না। এখানে বসবাসরত সকলকে পূনর্বাসনের ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।
পরিছন্ন কর্মীরা বলেন, আমারা ছোট জাতের মানুষ পরিছন্নতার কাজ করি । আমাদেরকে কেউ ঘর ভাড়া দেয় না । সব জায়গায় আমরা বসবাস করতে পারিনা । সমাজে আমাদের ভিন্নভাবে দেখা হয় । এজন্য আমরা দলবদ্ধভাবে একই স্থানে বাস করি । তাই আমরা যেখানে আছি সেখানেই থাকতে চাই ।
মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয় । মিছিলটি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয় ।  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায় স্মারকলিপি গ্রহন করেন ।

লেখক