ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ওয়াসিম সেখ
সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ১১ দলীয় লংমার্চকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে জেলা জামায়াত। একই সঙ্গে মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম এবং সদর উপজেলা আমির অ্যাডভোকেট নাজিম উদ্দিন।

বিবৃতিতে নেতারা দাবি করেন, গত ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ চলাকালে সয়দাবাদ এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সঙ্গে জামায়াত নেতাকর্মীদের বিরোধের সূত্রপাত হয়। তাদের দাবি, একপর্যায়ে সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুস সবুরকে হামলা করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এ মামলার তথ্য এর আগে পুলিশের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

জামায়াত নেতারা অভিযোগ করেন, ওই মামলার আসামিরা আদালত থেকে জামিনে বের হওয়ার পর নিজেদের অপকর্ম আড়াল করতে দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাজিয়েছে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করা হয়েছে বলেও দাবি করেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদলের ইউনিয়ন সেক্রেটারি পারভেজ সরকার ফেসবুক লাইভে দাবি করেছেন, রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে জামায়াত নেতাকর্মীরা ওই ঘটনা ঘটিয়েছেন। তবে জামায়াত নেতাদের দাবি, ওই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

নেতারা প্রশ্ন তুলে বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলে তারা কেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়নি বা কাউকে গ্রেপ্তার করেনি। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তারা।

জামায়াত নেতাদের অভিযোগ, ওই ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ সদর থানায় তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘বানোয়াট ও মিথ্যা’ মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত নন বলেও তারা দাবি করেন।

বিবৃতিতে নেতারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে যদি মামলা করা হয়ে থাকে, তাহলে এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানান তারা।

বিবৃতিটি পাঠিয়েছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।

লেখক