ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন সম্পন্ন

মোঃ জামাল উদ্দিন সিলেটঃ

৪ সেপ্টেম্বর সোমবার স্থানীয় টুকের বাজার পয়েন্টে সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা জনাব ইমরান জাকিরের সভাপতিত্বে এবং জনস্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয় সম্পাদক জনাব মো:ইকবাল হোসাইনের সঞ্চালনায় কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ , সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিক্রম কর সম্রাট, কোম্পানীগজ্ঞ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইকবাল হোসেন, মোঃশাহ আলম, তাতী লীগের সভাপতি সাংবাদিক শের তরিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ভারপ্রাপ্ত মোঃশামসুল আলম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,সদস্য জামাল আহমদ,জুয়েল, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি আরিফুল হক সেন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক মুফাজ্জল হোসেন,সেচ্ছাসেবক লীগ নেতা ফরিদ উদ্দিন, আব্দুস সালাম আজাদ, সাহাব উদ্দিন, মীর আল মুমীন,জাহাঙ্গীর আলম রুকন প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সিরাজুল হক,রুপক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ফারুক্কুজ্জামান রানা, দপ্তর সম্পাদক নাঈম আহমদ অনন্ত,তুষার আহমদ সোহাগ, রুভেল আহমদ, ফখরুল ইসলাম,সাখাওয়াত হোসেন, নাজমুল হক।
প্রধান অতিথি জনাব পিযুষ কান্তি দে তার বক্তব্য বলেন শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠনে আগামী দিনে যারা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দ্বায়িত্বশীল হবেন তাদের কে কঠিন পরীক্ষা দিয়ে দলের নেতৃত্বে আসতে হবে। সামনের জাতীয় নির্বাচনে নৌকার বিজয় কে নিশ্চিত করার জন্য স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনে সাথে এক হয়ে কাজ করতে হবে।পরে সংগঠন কে গতিশীল করার জন্য উনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের নামের তালিকা করেন।

লেখক