ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

জয়পুরহাটে ছাত্রাবাসের আড়ালে বিপুল পরিমাণ গাঁজাসহ ০২ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক

মোঃ তরিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

জয়পুরহাট পৌর এলাকার চিত্রাপাড়া থেকে ১৫০ কেজি গাঁজাসহ কুখ্যাত ২ মাদক কারবারিকে আটক করেছে জয়পুরহাট র‌্যাব- ৫ ক্যাম্পের একটি আভিযানিক দল।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫,রাজশাহী সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল বুধবার চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুম থেকে ওই পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এর নেতৃত্ব বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমের ভিতর হতে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-মোঃ সাব্বির হোসেন(৩০) সে জয়পুরহাট সদরের চিত্রাপাড়া এলাকার আবু বকর সিদ্দিক এর ছেলে ও এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল(৩২)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন বিভিন অঞ্চল হতে গাঁজা সংগ্রহ করে জয়পুরহাট, নওগাঁ ও দিনাজপুর সহ উত্তরবঙ্গর বিভিন এলাকায় ক্ষুদ্র মাদক ব্যাবসায়ীদের নিকট গাঁজা বিক্রয় করে আসছিল।তাদের বিরুদ্ধে জয়পুরহাটের সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

লেখক