ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পার্বতীপুরে মহিলা আওয়ামী লীগের এক ব্যতিক্রমী নারী কর্মী সভা অনুষ্ঠিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া কয়লা খনি শাখার উদ্যোগে হামিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের এক ব্যতিক্রমী নারী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ইউনিয়নের ধুলাউদাল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়। ৯টি ওয়ার্ডের প্রত্যেকটি থেকে স্বতঃস্ফুর্তভাবে মহিলা কর্মীরা এ কর্মী সভায় যোগদান করে। দলীয় মহিলা কর্মীরা ছাড়াও সভাটিতে অংশ গ্রহন করেন বড়পুকুরিয়া কয়লা খনির খনি সহস্রাধিক শ্রমিকের স্ত্রী ও সন্তানেরা। ব্যাপক সমাগম হওয়ায় বিদ্যালয় মাঠটিতে তিল ধরনের জায়গা ছিলোনা।
কর্মী সভাটি সন্ধা ৭টা পর্যন্ত চলে। এমন স্বতঃস্ফুর্ত মহিলা সমাবেশ ইতিপূর্বে উপজেলার কোথাও হয়নি বলে অনুষ্ঠানের প্রধান অতিথি নিজেই বিস্মিত হয়েছেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। উপজেলার ৯ নং হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, পার্বতীপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মাষ্টার, জাতীয় শ্রমিক লীগের বড়পুকুরিয়া কয়লা খনি শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম, জামিল হোসেন, সভাপতি জাহিদুল ইসলাম রতন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

লেখক