ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইন ও পঞ্চাশ টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে রাজবাড়ী রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা পুলিশ । শনিবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
আটককৃত ব্যক্তিরা হলেন,রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া পশ্চিম পাড়া এলাকার গজেন হালদারের ছেলে শ্রী রাজন হালদার(৩২) ও নাটোর জেলার গুরুদাসপুর থানার কান্দাইল গ্রামের কাছু প্রামানিকের ছেলে মোঃ কাউছার (২৫) ।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, শনিবার বিকেলে দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা-ঢাকাগামী হাইওয়ের উপর চেকপোষ্ট স্থাপন করে অটো রিক্সার ভেতর হতে রাজন হালদার নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ গ্রাম হেরোইন ও পৃথক অভিযানে দৌলতদিয়া যৌনপল্লী এলাকা হতে মোঃ কাউছারকে পঞ্চাশটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় । উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৬৫ হাজার টাকা
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী । তাদের উভয়ের নামে একটি করে মাদক মামলা রয়েছে । গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পেরণ করা হয়েছে ।

লেখক