ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জ উপজেলা মহিলালীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজ রোজ সোমবার বিকাল চার ঘটিকার সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজা পারবিন এর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা টি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান টি পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন বেগম,
অনুষ্ঠানে উপস্থিত নারীনেত্রীদের জানানো হয় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর কালীগঞ্জে আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মো: ময়েজউদ্দিন আহমেদ এর স্মরণ সভাকে সপল ও সার্থক করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন মহিলা লীগের পক্ষ থেকে মিছিল সহকারে আসতে হবে, এবং ২৮, সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন পালন, এবং জাতীয় নির্বাচন উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের উঠান বৈঠক সফলভাবে সম্পূর্ণ করতে আহ্বান জানান উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন : উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শিখা বেগম।
সহ-সভাপতি মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না বাদল,কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা আনোয়ার,কালীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর সংরক্ষিত আসন ০১,০২,০৩, আমিরুন নেছা, সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ পৌর সংরক্ষিত আসন, ০৪,০৫,০৬ নার্গিস বেগম, এবং বিভিন্ন ইউনিয়ন মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ সকলকে ধন্যবাদ দিয়ে ৩০ সেপ্টেম্বরের স্মরণসভা কে সফল করতে আপন জানিয়ে বিশেষ বর্ধিত সভা সমাপ্তি ঘোষণা করেন।

লেখক