ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাইয়ে ফুটবলের ফাইনালে মারুফ মডেল বিদ্যালয় চ্যাম্পিয়ন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধঃ

চট্টগ্রামে মিরসরাইয়ে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। টাইব্রেকারে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়কে ৪-২ গোলে পরাজিত করে তারা।

৫০ তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের গোল রক্ষক মোহাম্মদ আজমির হোসেন। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন দিদারুল আলম, সহকারী হিসেবে ছিলেন হুজ্জাতুল ইসলাম ও নইমুল ইসলাম।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই) মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন মিঠাছড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন।খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম।

লেখক