ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বালু চাপা পড়ে তিনজন নিহত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ঘাট এলাকায় একটি বালুর চাতালে বালু চাপা পড়ে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হান্নান শেখের বালুর চাতালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন রহিম শেখ (৫২), মারুফ শেখ (১৯) ও রিমন । রহিমের বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে। তাঁর বাবার নাম হালিম শেখ। মারুফ চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের গেদা শেখের ছেলে। এই দুইজন বালুর চাতালে শ্রমিক কাজ করতেন। এদের মধ্যে রহিম শেখ বালুর চাতালের মালিক হান্নান শেখের ভাই। অপরজনের রিমন। তিনি ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন।
বালুর চাতালের ব্যবস্থাপক দাউদ শেখ বলেন, জৌকুরা ঘাট এলাকায় হান্নান শেখের একটি চাতাল রয়েছে। ওই দিন জন একটি বালুর গাড়িতে বালু তুলে দেন। এরপর বালুর পর ট্রিপল দেওয়ার অল্প সময় পরে চাতালের ওপর থেকে বালু ধসে পড়ে। এসময় তারা দ্রুত সরে যেতে পারেনি। ট্রাকের পাশের বালুর নিচে চাপা পড়ে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপালনরত চিকিৎসক শাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালে পৌছানোর অন্তত ২০ মিনিট আগে তারা মারা গেছে। মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকে বালু লোড দেওয়ার পর ওপর থেকে বালু ধসে পড়ে। এতে করে তিনজন বালুর নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এঘটনায় চাতাল মালিকের কোনো অবহেলা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

লেখক