ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এঁর তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এঁর তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় সাদুল্লাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি, মাওলানা আওলাদ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মাজেদ, সাধারণ সম্পাদক মুফ্তি আল-আমিন বীন হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মুফ্তি মোঃ তৌহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ শাহাজ উদ্দিন রিয়াদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোঃ হানিফ দেওয়ান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি ক্বারী মোঃ নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্লাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক,বাংলাদেশ মুজাহিদ কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার ছদর, মওলানা মকবুল হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহারুল ইসলাম প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি সহ অতর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল এবং সংখ্যানুপাতিক নির্বাচন (P R) পদ্ধতির প্রবর্তন দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধ করে জনদূর্ভোগ লাঘবের দাবি জানান।

লেখক