ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে ৩ দিন ব্যাপি (১৭-১৯ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্ত্বরে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এর সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক।

পরে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল এতে সভাপতিত্ব করেন।

এ ছাড়াও মেলার উদ্বোধন উপলক্ষে এক র‌্যালি উপজেলা সদরের মূল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, রেলওয়ে জিআরপি থানার ওসি নূরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের অংশ গ্রহনে ৩৮ টি স্টলে সরকারের উন্নয়ন মূলক নানা চিত্র তুলে ধরা হয়। এসময় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পার্বতীপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ৩ দিন ব্যাপি এ মেলার সমাপ্তি অনুষ্ঠান হবে আগামী ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে।

লেখক