ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কুমিল্লা মহানগর ২২ নং ওয়ার্ডে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাব্বির হোসাইন, কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ

কুমিল্লা সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোডের পাশে রবিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় কুমিল্লা মহানগর ২২নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান। উক্ত সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: জহিরুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, কুমিল্লা মহানগর ২২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার, কুমিল্লা মহানগর কৃষক লীগের আহবায়ক খোরশেদ আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ডা. তাহসিন বাহার সূচনা। সম্মেলনের সভাপতিত্বে করেন কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২নং ওয়ার্ডের সভাপতি শাহীন মজুমদার। উক্ত সম্মেলনের মাধ্যমে ২২নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

লেখক