ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় । এর পর জেলা আওয়ামীলীগের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।১৮ সেপ্টেম্বর (সোমবার) ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ।
জেলা কমিটির সভাপতি ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন,জেলা আওয়ামীলীগের সহ সহসভাপতি সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড.শফিকুল হোসেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আসজাদ হোসেন আরজু, সাধারণ সম্পাদক আলাল হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মৃধা, জেলা প্রজন্মলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সদর উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম রাজিব,পৌর শাখার সভাপতি মোহাম্মদ আলী খোকন । সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয় ।শোভাযাত্রাটি রাজবাড়ী রেলগেইট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বর ঘুরে একই স্থানে শেষ হয় ।

লেখক