রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে ২০ শে সেপ্টেম্বর বুধবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
‘সবাই মিলে করি পণ, এডিস মশা করি নিধন’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলার উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন সড়ক প্রদক্ষিণ করে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি মিয়াজাকি আম গাছের চারা রোপণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২০০ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূর্বণা রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মহম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন