ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আলোচনা সভা ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আয়োজনে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার ৩০ শে সেপ্টেম্বর বেলা ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ অফিসের সামনে জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ দিলিপ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।

এসময় দলীয় নেতৃবৃন্দ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক মোঃ খাজা হোসেন, সহ সভাপতি উর্মি জামান, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন জামাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু।

আলোচনা সভা শেষে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

লেখক