ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে পানি থেকে বল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

 রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকায় পুকুরের পানি থেকে বল তুলতে গিয়ে এক শিশু মারা গেছে। শনিবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম ইয়াসির আরাফাত (৫)। তাঁর বাবার নাম মোঃ কাজল। তিনি একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসির আরাফাত পুকুরের পাশে বল নিয়ে খেলাধূলা করছিল। এসময় অসাবধানতাবশত বলটি পুকুরের পানিতে পড়ে যায়। ইয়াসির বল তুলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পুকুরের পাড়ে দেখতে না পেয়ে ইয়াসিরের দাদির চিৎকার করতে থাকেন। সবার কাছে সহায়তা চাইতে থাকেন। পুকুরের পারে কয়েকজন তরুণ মামুন, পিয়াস, রবিন সহ আড্ডা দিচ্ছিলেন। চিৎকার শুনতে পেয়ে ছুটে গিয়ে তারা সবাই পুকুরের পানিতে নামেন। তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই শিশুটি মারা গেছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়ে ছিল।

লেখক