ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অস্ত্র মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে আটচল্লিশ টি ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আশরাফুল ইসলাম ওরফে ফুলি (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ । ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত আশরাফুলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনিনগর এলাকায় । তার পিতার নাম মোঃ আছমত আলী মন্ডল ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । এসময় মিজানপুরের চর বেনিনগর এলাকার বাসিন্দা আছমত আলীর বসতবাড়ির দক্ষিণ দোয়ারি চৌচালা ঘরের ভিতর হতে ইয়াবাসহ আসামী আশরাফুলকে গ্রেফতার করা হয় । এসময় তার নিকট হতে ৪৮ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য চৌদ্দ  হাজার চারশত টাকা ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী আশরাফুলের বিরুদ্ধে ২ টি অস্ত্র মামলা আদালতে বিচারাধীন রয়েছে । গ্রেফতার কৃত আসামীর নামে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতে পেরণ করা হয়েছে ।

লেখক