ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে বিনামুল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বিনামূল্যে গবাদিপশু ছাগল-ভেড়ার পেস্টি ডেস পেটিটস ইন রুমিন্যন্ট (পিপিআর) রোগের টিকা কার্যক্রম শুরু করা হয়েছে । ৩০ ( সেপ্টেম্বর) শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
এসময় মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ খায়ের উদ্দীন আহমেদ, উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) খন্দকার সমীর, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিমপ্রজনন) মোঃ শরীফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, খামারীগণ এবং অর্ধশত টিকা প্রদানকারী সদস্য এসময় উপস্থিত ছিলেন ।
সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ বলেন, পিপিআর রোগ একটি ভাইরাসজনিত রোগ । সাধারণত সারা বছরই এ রোগে পশু আক্রান্ত হয়ে থাকে । তবে বর্ষাকাল ও শীতের সময় এ রোগ বেশি দেখা যায় । এরোগে আক্রান্ত পশুর মৃত্যুহার আশি শতাংশ ।
তিনি আরও জানান, সাধারণত এ রোগের টিকা বাইরে খু্ব একটা পাওয়া যায়না । তাই খামারীসহ যারা ছাগল-ভেড়া পালন করেন তারা যাতে এ রোগ দ্বারা ক্ষতিগ্রস্থ না হয় সে কারণে সরকারিভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । পঞ্চাশ জন সেচ্ছাসেবক দ্বারা উপজেলার ইউনিয়ন পরিষদসহ ঘোষনাকৃত স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে । অক্টোবর মাসের নয় তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে । প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে ।

লেখক