ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির প্রতিবাদে পার্বতীপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

প্রধানমন্ত্রী সম্পর্কে ফেসবুকে কটুক্তি ও মান হানিকর পোস্টের প্রতিবাদে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হাবড়া ইউনিয়নের শিয়ালকোট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশগ্রহন করে, রাত ৯ টা পর্যন্ত চলে আলোচনা সভাটি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পবিত্র রায়, রেজাউল আলম, ওয়াদুদ সরকার, দুলাল হোসেন, আলম শাহ, তোহরাব আলী, মোজাম্মেল হক, আতাউর রহমান, তারিকুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে কটুক্তিকারী আরজি দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী শাহাজাহান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানান এবং সম্প্রতি দপ্তরী শাহাজান আলী ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি ও মান হানিকর মন্তব্য করায় এলাকাবাসীর পক্ষ থেকে তোহরাব আলীসহ ৫০ ব্যক্তি গত ২৫ সেপ্টম্বর পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে এ প্রতিনিধিকে তারা নিশ্চিত করেছেন।

লেখক