ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডিবি পুলিশের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ২ জন আটক

ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ প্রতিনীধিঃ

সিরাজগঞ্জে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শুক্রবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো কুড়িগ্রাম জেলার কাচিচর স্কুলপাড়া গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে বিপ্লব মিয়া (২৮) ও একই জেলার রাজারহাট থানার মৃত সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৫)। ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারীর সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট স্থাপন করা হয়। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ ভোর চারটার দিকে পিকআপটি থামানো হলে আটক দুজনের আচরণে সন্দেহ হয়। একটি নীল রংয়ের মিনি পিকআপ তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়েছে। আসামী মোঃ বিপ্লব মিয়া এর বিরুদ্ধে বিভিন্ন জেলার বিভিন্ন থানায় মাদকসহ ৩টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ঘটনায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

লেখক