ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

বাঁশের পাতা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে বাঁশে ঝাড়ে পাতা পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু হয়েছে।

৮ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে এ দূর্ঘটনার ঘটে।

মৃত্যু কৃষক নায়েব আলী হিংগারপাড়া গ্রামের মৃত অপুর আলীর পুত্র।

জানা যায়, সকাল সাড়ে নয়টার দিকে নায়েব আলী(৬০) গরুকে বাঁশের পাতা পেরে খাওয়ানোর উদ্দেশ্য দা নিয়ে বাঁশের কঞ্চি কাটার জন্য উপরে উঠে ও কয়েকটি কঞ্চি কেটে ফেলে দেয়। এরি এক পর্যায়ে বাঁশ তার ভার বহন করতে না পেয়ে পাশে বিদ্যুৎ এর তারের উপরে হেলে পড়ে যায়।এতে করে বাঁশ বিদ্যুৎতায়িত হয়ে পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় নায়েব আলী । এ-সময় তাকে বাঁচাতে শুকনো বাঁশ দিয়ে সড়িয়ে নিতে চেষ্টা করে তার নাতি।পরে বিদ্যুৎ অফিস ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ধাপেরহাটে পৌঁছিলে তিনি মারা যান

ঘটনার সত্যতা স্বীকার করেন ধাপেরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাহাদত হোসেন, হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার ও ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জিয়াউল আলম।

এ বিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন উক্ত ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

লেখক