ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁর আত্রাইয়ে সৌর বিদ্যুৎ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

“সোলার পাম্পে হবে সেচ, উন্নয়নের পথে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে সেচ সংযোগ গ্রহণে গ্রাহক উদ্বুদ্ধকরণ সভা হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাপবিবো দক্ষিনাঞ্চল এর পরিচালক ফকির শফিউদ্দিন আহম্মদ। তিনি বলেন, ৫০ শতাংশ ভুর্তূকীমূল্যে কিস্তির মাধ্যমে গ্রাহকগণ এ সংযোগ নিতে পারবেন। এ সংযোগের ফলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। সেইসাথে জাতীয়গ্রীডে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি অন্যান্য খাতে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। ফলে বায়ুদূষণ রোধ এবং গ্রাহক আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর ডিজিএম আব্দুল আলীমের সভাপতিত্বে এজিএম এম তাহসিন ইলিয়াস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে নওগাঁ পল্লী বিদ্যুৎ এর জিএম রবিউল হক, ডিজিএম কারিগরি লুৎফুল হাসান, আত্রাই উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায়, আত্রাই পল্লী বিদ্যুত সমিতির পরিচালক খাদেমুল ইসলাম মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৭১ জন গ্রাহক অংশ নেয়।

লেখক