ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

তানোর কলমা ইউপি আ’লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন টুটুলঃ

রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউপির দরগাডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে কলমা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজনে ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে ১নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) শাখার সভাপতি, আলহাজ্ব আব্দুর রহিম এর সভাপতিত্বে ও ১নং কলমা ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন এর সঞ্চলনায় (রবিবার) ৮- অক্টোবর বিকাল ৪-৩০ মিনিটে ১নং কলমা ইউপির দরগাডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে (কলমা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজনে) ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি,
তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না।

আরও উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রভাষক মুনসেফ আলী, কলমা ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, তানভীর রেজা প্রমুখ।

এছাড়াও, তানোর উপজেলা ও কলমা ইউনিয়নসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লেখক