ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ আটক চার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ । ১১ অক্টোবর (বুধবার ) পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন, ফরিদপুর কোতয়ালী থানার রঘনন্দনপুর গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ রুবেল (৩৫), রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার শ্রীদাম দত্ত পাড়ার ফজলু খানের ছেলে সেলিম খান (৩৮), সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার জগ জীবনপুর গ্রামের ধীরাজ আকন্দের ছেলে মোঃ দুলাল আকন্দ (৪৮) ও মানিকগঞ্জ জেলার সদর উপজেলার মনোরা গ্রামের মোজাফফর আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন ।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয় । এসময় গোয়ালন্দের পোড়াভিটা এলাকা হতে সাদ্দাম হোসেন ও রুবেলকে হেরোইনসহ আটক করা হয় । পৃথক অভিযানে দৌলতদিয়ার পূর্বপাড়া এলাকা হতে দুলাল আকন্দকে ৪৫ টি ইয়াবা ট্যাবলেট ও গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হোটেলের ভিতর হতে ২১০ টি ইয়াবা ট্যাবলেটসহ সেলিম খানকে আটক করা হয় । আটককৃত ব্যক্তিদের নিকট হতে সাড়ে ১২ গ্রাম হেরোইন ও ২৫৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের পূর্বক কারাগারে পেরণ করা হয়েছে ।

লেখক