ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

প্রাইভেটে যাওয়ার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে আব্দুল কাদের শাওন (৫)।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

শাওন ওই এলাকার নুর হোসেন বাড়ির আবদুল হাসানের ছেলে। সে খইয়াছরা আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

এলাকার বাসিন্দা আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সে হাতে ময়লা থাকায় পুকুরের পানিতে ধুতে যায়। অনেক সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন শাওনকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রহিম আরো বলেন, শাওনের জন্য খুব খারাপ লাগছে। প্রতিদিন স্কুলে আমার সাথে ওর দেখা হতো।

মায়ানী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো: এয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে পুকুরের পানিতে ডুবে আমার এলাকার হাসানের ছেলে মারা গেছে। ছেলেটির জন্য খুব কষ্ট লাগছে। রাত ৯টায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

লেখক